ঢাকা, সোমবার, ৬ জুলাই ২০২৬, ৭:২৩ অপরাহ্ন

ব্লক মার্কেটে ৪৪ কোটি টাকার লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার ব্লক মার্কেটে ৪২টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। কোম্পানিগুলোর মোট ৪৪ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে এনভয় টেক্সটাইলের। কোম্পানিটি ৭ কোটি ৪০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

মালেক স্পিনিংয়ের ৭ কোটি ৭২ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।

মেঘনা পেট ৪ কোটি ৩২ লাখ টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- সিটি জেনারেল ইন্স্যুরেন্সের ১ কোটি ২৮ লাখ, ড্যাফোডিল কম্পিউটার্সের ২ কোটি ৩ লাখ, ডমিনেজ স্টিলের ২ কোটি ৭৯ লাখ, ফাইন ফুডস ২ কোটি ৭৫ লাখ, ইসলামী ইন্স্যুরেন্সের ১ কোটি ১৩ লাখ, ম্যারিকো ২ কোটি ৭৩ লাখ, সান লাইফ ইন্স্যুরেন্সের ২ কোটি ১০ লাখ ও টেকনো ড্রাগের ১ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার লেনেদেন হয়েছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ