ঢাকা, সোমবার, ৬ জুলাই ২০২৬, ৫:২৯ অপরাহ্ন

ড্রাগন সোয়েটারসহ দর বৃদ্ধির শীর্ষ তালিকায় যারা

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সোমবার (৬ জুলাই) দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে এসেছে ডাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং মিলস লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন কোম্পানিটির দর আগের দিনের তুলনায় ১ টাকা ২০ পয়সা বা ৯.৮৪ শতাংশ বেড়েছে।

আজ কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১৩ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়।

দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সী পার্ল বীচ রিসোর্ট অ্যান্ড স্পার দর বেড়েছে আগের দিনের তুলনায়  ৩ টাকা ৬০ পয়সা বা ৯.৬৫ শতাংশ।

ফনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ৭০ পয়সা বা  ৭.২৯ শতাংশ দর বৃদ্ধি হওয়ায় শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে।

এছাড়া, আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে এশিয়াটিক ল্যাবরেটরিজ ৭.০৪ শতাংশ,কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স ৬.৬৮ শতাংশ, সামিট পাওয়ার ৬.১৭ শতাংশ, জিপিএইচ ইস্পাত ৬.০৪ শতাংশ, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ৫.৮৮ শতাংশ, সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ড ৫.৪০ শতাংশ ও ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক মিউচ্যুয়াল ফান্ডের ৫.৩৩ শতাংশ দর বেড়েছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ