ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার ব্লক মার্কেটে ৪২টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। কোম্পানিগুলোর মোট ৪৪ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে এনভয় টেক্সটাইলের। কোম্পানিটি ৭ কোটি ৪০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
মালেক স্পিনিংয়ের ৭ কোটি ৭২ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।
মেঘনা পেট ৪ কোটি ৩২ লাখ টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে।
ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- সিটি জেনারেল ইন্স্যুরেন্সের ১ কোটি ২৮ লাখ, ড্যাফোডিল কম্পিউটার্সের ২ কোটি ৩ লাখ, ডমিনেজ স্টিলের ২ কোটি ৭৯ লাখ, ফাইন ফুডস ২ কোটি ৭৫ লাখ, ইসলামী ইন্স্যুরেন্সের ১ কোটি ১৩ লাখ, ম্যারিকো ২ কোটি ৭৩ লাখ, সান লাইফ ইন্স্যুরেন্সের ২ কোটি ১০ লাখ ও টেকনো ড্রাগের ১ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার লেনেদেন হয়েছে।
বিজনেস আই/