ঢাকা, শনিবার, ৪ জুলাই ২০২৬, ৪:৫৭ অপরাহ্ন

ময়মনসিংহে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

ময়মনসিংহ নগরীতে চেকপোস্ট বসিয়ে তল্লাশি করে একটি বিদেশি পিস্তলসহ আলী হোসেন নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব। শুক্রবার (৩ জুলাই) রাত ১০টার দিকে নগরীর বলাশপুর হাক্কানীর মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আলী হোসেন (২৮) নেত্রকোণা জেলার পূর্বধলা থানার বাসিন্দা।

র‌্যাব জানায়, শুক্রবার রাত ১০টার দিকে সদর কোম্পানি কমান্ডার মেজর মীর ইশতিয়াক আমিনের নেতৃত্বে র‌্যাবের একটি চৌকস দল বলাশপুর হাক্কানীর মোড়ে পাকা সড়কের ওপর চেকপোস্ট স্থাপন করে। এ সময় পথচারীর ছদ্মবেশে চেকপোস্ট অতিক্রমের চেষ্টা করলে আলী হোসেন নামে ওই যুবককে সন্দেহজনকভাবে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার সঙ্গে থাকা শপিং ব্যাগের ভেতর থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার ও জব্দ করা হয়। উদ্ধার হওয়া অস্ত্রটি যুক্তরাষ্ট্রে তৈরি বলে প্রাথমিকভাবে জানা গেছে। বৈধ কাগজপত্রবিহীন ওই অস্ত্রটি কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে রাখা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।

গ্রেপ্তার যুবককে অস্ত্রসহ কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হয়েছে বলে জানায় র‌্যাব।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ