বাংলাদেশ ফাইন্যান্স পিএলসি.-এর ২৭তম বার্ষিক সাধারণ সভা (AGM) ৩০ জুন ২০২৬ তারিখে হাইব্রিড পদ্ধতিতে অনুষ্ঠিত হয়। সভাটি বিসিআইসি অডিটোরিয়ামে শেয়ারহোল্ডারদের সরাসরি এবং ডিজিটাল প্ল্যাটফর্মে উপস্থিতির সমন্বয়ে আয়োজন করা হয়।
স্বতন্ত্র পরিচালক ও অডিট কমিটি এবং ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির সদস্য জনাব কাজী রফিকুল হাসান সভায় সভাপতিত্ব করেন। স্বতন্ত্র পরিচালক জনাব কাজী মোস্তাক আহমেদ, এফসিএ, পরিচালক জনাব মো. হাসান খান এবং স্বতন্ত্র পরিচালক ও এক্সিকিউটিভ কমিটি এবং ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির সদস্য জনাবা মাহফুজা খানম সভায় উপস্থিত ছিলেন।
বিপুল সংখ্যক সাধারণ ও প্রাতিষ্ঠানিক শেয়ারহোল্ডার সরাসরি উপস্থিতির পাশাপাশি; ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমেও সভায় অংশগ্রহণ করেন। এছাড়াও স্বতন্ত্র পরিচালকবৃন্দ, উদ্যোক্তা পরিচালকবৃন্দ এবং স্বাধীন নিরীক্ষক সভায় অংশগ্রহণ করেন।
বাংলাদেশ ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মো. কায়সার হামিদ, গ্রুপ চিফ ফাইন্যান্সিয়াল অফিসার জনাব মো. সাজ্জাদুর রহমান ভূঁইয়া, গ্রুপ কোম্পানি সেক্রেটারি জনাব মুন্সী আবু নাঈম ও সভায় উপস্থিত ছিলেন।
সভায় ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখে সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী গৃহীত হয় এবং সভায় উপস্থাপিত অন্যান্য প্রাসঙ্গিক এজেন্ডাও অনুমোদিত হয়।



















