ঢাকা, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ৬:৫৪ অপরাহ্ন

দর বৃদ্ধির শীর্ষে ‘এ’ ক্যাটাগরির ৮ শেয়ার

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার বিনিয়োগকারীদের আস্থা অর্জন করেছে ‘এ’ ক্যাটাগরির ৮ শেয়ার। আজ দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির মধ্যে ৮টি রয়েছে ’এ’ ক্যাটাগরির শেয়ার।

কোম্পানিগুলো হচ্ছে- বিএসআরএম স্টিল, তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স, ফারইস্ট নিটিং, মালেক স্পিনিং, বিএসআরএম স্টিল, ন্যাশনাল হাউজিং, এপেক্স স্পিনিং ও প্রভাতি ইন্স্যুরেন্স পিএলসি।

বিএসআরএম

কোম্পানিটির শেয়ার দর ৯ টাকা ৬০ পয়সা বা ১০ শতাংশ বেড়ে টপটেন গেইনার তালিকার শীর্ষ স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ১০৫ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়।

আজ কোম্পানিটির শেয়ার ৯৬ টাকা ৫০ পয়সা থেকে ১০৫ টাকা ৬০ পয়সা পরযন্ত দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ৭১ টাকা ৫০ পয়সা থেকে ১০৫ টাকা ৬০ পয়সা পরযন্ত লেনদেন হয়।

তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স

কোম্পানিটির ৯ টাকা ৬০ পয়সা বা ১০ শতাংশ দর বেড়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ১০৫ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়।

আজ কোম্পানিটির শেয়ার ৯৬ টাকা ৫০ পয়সা থেকে ১০৫ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ৭১ টাকা ৫০ পয়সা থেকে ১০৫ টাকা ৬০ পয়সা পরযন্ত লেনদেন হয়।

ফারইস্ট নিটিং

কোম্পানিটির ১ টাকা ৭০ পয়সা বা ৯.৫০ শতাংশ দর বেড়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ  ১৯ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়।

আজ কোম্পানিটির শেয়ার ১৮ টাকা থেকে ১৯ টাকা  ৬০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ১৩ টাকা ১০ থেকে ২১ টাকা ৪০  পয়সা পরযন্ত লেনদেন হয়।

এছাড়া মালেক স্পিনিংয়ের ৭.৯৪ শতাংশ, বিএসআরএম স্টিলের ৭.৩ শতাংশ, ন্যাশনাল হাউজিংয়ের ৬.৮৩ শতাংশ ও প্রভাতি ইন্স্যুরেন্সের ৬.৬৮ শতাংশ দর বেড়েছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ