বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার তালিকায় স্থান করে নিয়েছে বেশিরভাগ দুর্বল কোম্পানি। সপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির মধ্যে ৫টি রয়েছে ‘জেড’ ক্যাটাগরির কোম্পানি। এসব কোম্পানি দীর্ঘদিন ধরে পুঁজিবাজারে লোকসান গুনছে।
ডিএসইর সাপ্তাহিক বাজার পরযালোচনায় এ তথ্য উঠে এসেছে।
জেড ক্যাটাগরির কোম্পানিগুলো হচ্ছে- শ্যামপুর সুগার, সাইফ পাওয়ারটেক, সাফকো স্পিনিং, আজিজ পাইপস লিমিটেড।
শ্যামপুর সুগার
সপ্তাহের ব্যবধানে শ্যামপুর সুগারের শেয়ার দর বেড়েছে ২৩.৫৩ শতাংশ। আগের সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর ছিল ২০৭ টাকা ৪০ পয়সা ; যা গত সপ্তাহে ১৬৭ টাকা ৯০ পয়সা দাঁড়িয়েছে।

কোম্পানিটি দীর্ঘদিন থেকে শেয়ারহোল্ডারদের কোন লভ্যাংশ দেয়নি।
সাইফ পাওয়ারটেক
সপ্তাহের ব্যবধানে সাইফ পাওয়ারটেকের শেয়ার দর বেড়েছে ১১.৫৮ শতাংশ। আগের সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর ছিল ৯ টাকা ৫০ পয়সা ; যা গত সপ্তাহে ১০ টাকা ৬০ পয়সায় দাঁড়িয়েছে।
কোম্পানিটি ২০২৪ সালে শেয়ারহোল্ডারদের কোন লভ্যাংশ দেয়নি।
সাফকো স্পিনিং
সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১০.৫৮ শতাংশ। আগের সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর ছিল ১৮ টাকা ৯০ পয়সা ; যা গত সপ্তাহে ২০ টাকা ৯০ পয়সায় দাঁড়িয়েছে।
কোম্পানিটি দীর্ঘদিন শেয়ারহোল্ডারেদের কোন লভ্যাংশ দেয় না। কোম্পানিটির পুঞ্জীভূত লোকসান রয়েছে ৪৩ কোটি ৪৮ লাখ টাকা।
আজিজ পাইপস
সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৯.৭৩ শতাংশ। আগের সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর ছিল ৭৪ টাকা ; যা গত সপ্তাহে ৮ টাকা ২০ পয়সায় দাঁড়িয়েছে।
লোকসানি কোম্পানি সাফকো স্পিনিং ২০২১ সাল থেকে শেয়ারহোল্ডারদের কোন লভ্যাংশ দেয়না। কোম্পানিটির পুঞ্জীভূত লোকসান রয়েছে ৪১ কোটি ৩৫ লাখ টাকা।
বিজনেস আই/


















