সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ২৭৩ কোম্পানির দর বেড়েছে। আজ ডিএসইতে টাকার অংকে লেনদেনও বেড়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
বৃহস্পতিবার ডিএসইতে ১১১ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে।
আজ ডিএসইতে আগের দিন থেকে ১৭০ কোটি ৫৩ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে ৯৪০ কোটি ২১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ৩৫ পয়ন্ট বেড়ে ৫ হাজার ৬৫২ পয়েন্টে অবস্থান করছে।

অন্য সূচকগুলোর মধ্যে- ডিএসই–৩০ সূচক ৩ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৩১ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ পয়েন্ট বেড়েছে।
আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৭৩টির, দর কমেছে ৬৮টির এবং দর অপরিবর্তীত রয়েছে ৫৪টির।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সিএসই সার্বিক সূচক ২৯ পয়েন্ট বেড়েছে। সিএসইতে ৯৮ কোটি ৮১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
বিজনেস আই/


















