ঢাকা, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ৪:৪০ অপরাহ্ন

বেক্সিমকো ফার্মাসহ লেনদেনের শীর্ষ তালিকায় যারা

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বৃহস্পতিবার লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠে এসেছে বেক্সিমকো ফার্মা লিমিটেড। কোম্পানিটির আজ ৪৬ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আজ ডিএসইতে কোম্পানিটির ৪ হাজার ৩০৬ বার হাতবদল হয়েছে।

লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে আইপিডিসি ফিন্যান্স। কোম্পানিটির ৩৫ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ন্যাশনাল ফিড মিল ৩২ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

এছাড়া লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- এশিয়াটিক ল্যাবরেটরিজ ৩১ কোটি ২৭ লাখ, ব্রাক ব্যাংক ৩০ কোটি ৭ লাখ, সামিট অ্যালায়েন্স পোর্ট ২৮ কোটি ৬২ লাখ, মালেক স্পিনিং ২৫ কোটি ৬৮ লাখ, বিডি থাই ফুড ২২ কোটি ৪০ লাখ, এনসিসি ব্যাংক ১৯ কোটি ৭৩ লাখ ও প্রগতি ইন্স্যুরেন্সের ১৭ কোটি ৮০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বিজনেস আই/

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ