ঢাকা, রবিবার, ২১ জুন ২০২৬, ৬:২৬ অপরাহ্ন

বিএসইসির সম্মানিত কমিশনারদের সঙ্গে ইউসিবি স্টক ব্রোকারেজের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সম্মানিত কমিশনারদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে তাঁদের অভিনন্দন জানান ইউসিবি স্টক ব্রোকারেজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রহমত পাশা এবং হেড অব অপারেশনস আশফাক মাহমুদ।বাংলাদেশ সংবাদ

সৌজন্য সাক্ষাতে দেশের পুঁজিবাজারের উন্নয়ন এবং বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধির বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এ সময় ইউসিবি স্টক ব্রোকারেজের পক্ষ থেকে সম্মানিত কমিশনারদের সাফল্য কামনা করা হয় এবং পুঁজিবাজারের উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ