ঢাকা, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:০৫ অপরাহ্ন

ন্যাশনাল ফিডের প্রথম প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত  কোম্পানি ন্যাশনাল ফিড মিলস গত ৩০ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

সোমবার (১৫ জুন) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করার সিদ্ধান্ত নেওয়া হয়।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ,২৬) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ০.০৮ পয়সা। গত বছর একই সময়ে শেয়ার প্রতি দশমিক ২৪ পয়সা লোকসান হয়েছিল।

আলোচ্য সময়ে কোম্পনিটির নেট অপারেটিং ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে ০.০২ পয়সা; যা আগের বছর একই সময়  ০.০১ পয়সা ছিল।

৩১ মার্চ,২০২৬ সমাপ্ত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১১ টাকা ০২ পয়সা।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ