ঢাকা, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:২৮ অপরাহ্ন

প্রথম ঘন্টায় লেনদেন ৩৬৮ কোটি টাকা

সপ্তাহের তৃতীয় কর্মদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের সামান্য উত্থানে লেনদেন চলছে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির দর বেড়েছে। এদিন বেলা ১১টা ১৬ মিনিট পরযন্ত ডিএসইতে ৩৮১ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, রবিবার লেনদেনের প্রথম ঘণ্টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ২ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৬৩৭ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক দশমিক ৫৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১৩৪ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক দশমিক ৪ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১২৩ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ৩৮৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৬৩টির, দর কমেছে  ১৫৮টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৬৭টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে ((সিএসই) সূচকের পতনে লেনদেন চলছে। আলোচ্য সময়ে সিএসইতে ৪ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ