ঢাকা, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন

সহযোগী কোম্পানিতে বিনিয়োগ করবে বাজার পেইন্টস

পুঁজিবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি বার্জার পেইন্টস সহযোগী প্রতিষ্ঠান জেনসন অ্যান্ড নিকলসন প্যাকেজিং লিমিটেডে বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি সহযোগী প্রতিষ্ঠানে ৫ কোটি ১০ লাখ টাকা বিনিয়োগ করবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, জেনসন অ্যান্ড নিকলসন (বাংলাদেশ) লিমিটেড সম্পূর্ণভাবে বার্জার পেইনটসের মালিকানাধীন কোম্পানি। এই কোম্পানিতে ৪ কোটি ৯০ লাখ টাকা বিনিয়োগ করা হবে।

বার্জার পেইন্টস জেনসন অ্যান্ড নিকলসন প্যাকেজিংয়ের ৫১ শতাংশ শেয়ার ধারণ করে। আর ৪৯ শতাংশ শেয়ার জেনসন অ্যান্ড নিকলসন (বাংলাদেশের) মালিকানায় রয়েছে।

উল্লেখ্য, বার্জার পেইন্টস ৩১ মার্চ,২০২৬ সমাপ্ত হিসাব বছরে ৫২৫ শতাংশ লভ্যাংশ দিয়েছে।

বিজনেস আই/

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ