ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার মূল্য সূচকের উত্থানে লেনদেন চলছে। আজ বেলা ১১টা পরযন্ত ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ২১৩ কোম্পানির দর বেড়েছে। এদিন বেলা ১১টা ৫ মিনিট পরযন্ত ডিএসইতে ৪৭৪ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সোমবার লেনদেনের প্রথম ঘণ্টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৩০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৬৫৫ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১৩৭ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৩০ পয়েন্টে।
এ সময় লেনদেন হওয়া ৩৮৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২২৭টির, দর কমেছে ১০৬টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৫৩টির।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে ((সিএসই) সূচকের উত্থানে লেনদেন চলছে। আলোচ্য সময়ে সিএসইতে ৩ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বিজনেস আই/


















