ঢাকা, বুধবার, ২৪ জুন ২০২৬, ৪:২৭ পূর্বাহ্ন

প্রথম ঘণ্টায় ২১৩ কোম্পানির দর বৃদ্ধি

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার মূল্য সূচকের উত্থানে লেনদেন চলছে। আজ বেলা ১১টা পরযন্ত ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ২১৩ কোম্পানির দর বেড়েছে। এদিন বেলা ১১টা ৫ মিনিট পরযন্ত ডিএসইতে ৪৭৪ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সোমবার লেনদেনের প্রথম ঘণ্টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৩০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৬৫৫ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১৩৭ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৩০ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ৩৮৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২২৭টির, দর কমেছে  ১০৬টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৫৩টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে ((সিএসই) সূচকের উত্থানে লেনদেন চলছে। আলোচ্য সময়ে সিএসইতে ৩ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ