ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার ব্লক মার্কেটে ৪৫টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। কোম্পানিগুলোর মোট ৩০ কোটি ৫০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে গ্রামীণফোনের। কোম্পানিটি ৪ কোটি ৬২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ম্যারিকো ৩ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।
ফাইন ফুডস ২ কোটি ৮১ লাখ টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স ১ কোটি ৪৯ লাখ, সিটি জেনারেল ইন্স্যুরেন্স ১ কোটি ২০ লাখ, ডমিনেজ স্টিল ২ কোটি ৪ লাখ, ফাইন ফুডস ২ কোটি ৮১ লাখ, গ্রীণডেল্টা ইন্স্যুরেন্স ১ কোটি ১৯ লাখ, এমটিবি ১ কোটি ৩৮ লাখ, নর্দার্ণ ইন্স্যুরেন্স ২ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
বিজনেস আই/


















