ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৭:২৭ অপরাহ্ন

সর্বোচ্চ দরপতন বেক্সিমকোর শেয়ারে

ফ্লোর প্রাইস প্রত্যাহার করার পর থেকে টানা চতুর্থ দিনের মতো রবিবারও টপটেন লুজার বা দরপতনের শীর্ষ তালিকায় রয়েছে বেক্সিমকো লিমিটেড। আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ারটির দর ৮ টাকা বা ৯.৯৬ শতাংশ কমেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন শেয়ারটি সর্বশেষ ৭২ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়।

দরপতন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে মেঘনা কনডেনসড মিল্ক। এদিন কোম্পানিটি সর্বশেষ ৩ টাকা  ৯০ পয়সা দরে লেনদেন হয়।

দরপতন তালিকার তৃতীয় স্থানে রয়েছে শ্যামপুর সুগার মিলস লিমিটেড।

এছাড়া দরপতনের শীর্ষ তালিকায় থাকা কোম্পানিগুলোর মধ্যে ফারইস্ট ফাইন্যান্সের ৭.৬৯ শতাংশ, পিপলস লিজিংয়ের ৭.৬৯ শতাংশ, মেঘনা পেটের ৭.৩৮ শতাংশ, ফ্যঅস ফিন্যান্সের ৭.১৪ শতাংশ, ইন্টারন্যাশনাল লিজিংয়ের ৭.১৪ শতাংশ, জিলবাংলা সুগারের ৬.৭৭ শতাংশ ও এসকে ট্রিমসের ৪.৮৬ শতাংশ দর কমেছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ