ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রবিবার ব্লক মার্কেটে ৫২টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। কোম্পানিগুলোর মোট ৫৫ কোটি ২৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ডমিনেজ স্টিলের। কোম্পানিটি ১০ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ব্রাক ব্যাংক ৯ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।
ম্যারিকো ৬ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- এপেক্স স্পিনিংয়ের ২ কোটি ২২ লাখ, বিডি থাইয়ের ৫ কোটি ৭৮ লাখ, ফাইন ফুডসের ৪ কোটি ২০ লাখ, জিকিউ বলপেনের ১ কোটি ২ লাখ, লাভেলো আইসক্রিমের ২ কোটি ৫৫ লাখ, পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের ১ কোটি ৮ লাখ, রহিম টেক্সটাইলের ১ কোটি ৯ লাখ ও স্কয়ার ফার্মার ২ কোটি ২৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
বিজনেস আই/


















