ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৫:৫০ অপরাহ্ন

১ কোটির বেশি শেয়ার বেচবে প্রাইম ব্যাংকের উদ্যোক্তা

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি প্রাইম ব্যাংকের উদ্যোক্তা মোহাম্মদ নাদের খান শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে। এই উদ্যোক্তা ১ কোটি ১ লাখ ৭৮ হাজার ৮৬৬টি শেয়ার বেচবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, এই উদ্যোক্তা তার কাছে কোম্পানির মোট ৪ কোটি ৩৯ লাখ ৮০ হাজার ৭০৪টি শেয়ার আছে।

এর মধ্যে থেকে উল্লেখিত পরিমাণ শেয়ার আগামী ৩০ কর্মদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের পাবলিক মার্কেটে বেচতে পারবে।

উল্লেখ্য, প্রাইম ব্যাংকের মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা-পরিচালকদের কাছে ৩৭.৫৩ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের ৩৪.৯৪ শতাংশ, বিদেশি বিনিয়োগকাীদের কাছে ৬.৫১ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের কাছে ২১.০২ শতাংশ শেয়ার আছে।

বিজনেস আই/

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ