ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৫:৫৫ অপরাহ্ন

ইতিবাচক বাজেটে বিনিয়োগকারীদের আস্থায় সূচকের রেকর্ড উত্থান পুঁজিবাজারে

আজ রবিবার বাজেট পরবর্তী প্রথম কর্মদিবস পুঁজিবাজারে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের রেকর্ড পরিমাণ উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ১০৪ পয়েন্ট বা ১ শতাংশ বেড়েছে। এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেনও বেড়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার অর্থমন্ত্রী ২০২৬-২৭ অর্থবছরের জন্য বাজেট ঘোষণা করেন। প্রস্তাবিত বাজেটে পুঁজিবাজারের জন্য একগুচ্ছ ইতিবাচক পদক্ষেপ তুলে ধরেন অর্থমন্ত্রী। এর ফলে আজ বাজেট পরবর্তী কর্মদিবসে বিনিয়োগকারীদের আস্থার প্রতিফলন দেখা যাচ্ছে পুঁজিবাজারে।

রবিবার ডিএসইতে এক হাজার ৩৫৮ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে।

আজ ডিএসইতে আগের দিন থেকে ১১৯ কোটি ৮০ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। বৃহস্পতিবার ডিএসইতে এক ১ হাজার ২৩৮ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

সপ্তাহের প্রথম কর্মদিবস রবিবার ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ১০৪ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৬২৫ পয়েন্টে অবস্থান করছে

অন্য সূচকগুলোর মধ্যে- ডিএসই–৩০ সূচক ৪৬ পয়েন্ট বেড়ে ২ হাজার ১১৯ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৪ পয়েন্ট বেড়েছে।

আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩৯২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৪৬টির, দর কমেছে ৯৬টির এবং দর অপরিবর্তীত রয়েছে ৫০টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সিএসই সার্বিক সূচক ৯ পয়েন্ট বেড়েছে। সিএসইতে ২৪ কোটি ২১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ