ঢাকা, সোমবার, ৮ জুন ২০২৬, ৯:৪৭ অপরাহ্ন

আইসিএসবি-তে নতুন সেক্রেটারী এবং সিইও এর যোগদান

ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারীজ অব বাংলাদেশ (আইসিএসবি) জনাব মো. সাব্বিরুল আলম চৌধুরীকে ৭ জুন ২০২৬ তারিখ হতে প্রতিষ্ঠানের সেক্রেটারী ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিয়োগ প্রদান করেছে।

জনাব চৌধুরী বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক যিনি বাংলাদেশের আর্থিক খাতে তিন দশকেরও অধিক সময়ের অভিজ্ঞতাসম্পন্ন একজন দক্ষ কেন্দ্রীয় ব্যাংকিং প্রফেশনাল এবং আর্থিক সুশাসন বিশেষজ্ঞ।

তিনি আইন, ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং এবং কম্পিউটার সায়েন্স বিষয়ে বহুমাত্রিক শিক্ষাগত যোগ্যতার অধিকারী। এছাড়াও, নিজস্ব পেশাগত দক্ষতা ও জ্ঞান আরও সমৃদ্ধ করার লক্ষ্যে তিনি দেশি-বিদেশে বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠান হতে উচ্চতর পেশাগত প্রশিক্ষণ গ্রহণ করেছেন।
নিয়ন্ত্রক সংস্থায় তার দীর্ঘ কর্মজীবনের পাশাপাশি জনাব চৌধুরী ব্যাংকিং ও আর্থিক খাতে একজন প্রশিক্ষক, মেন্টর এবং অতিথি শিক্ষক হিসেবেও সুপরিচিত।

জনাব চৌধুরীর নেতৃত্বে প্রতিষ্ঠানটি কর্পোরেট সুশাসন, পেশাগত উৎকর্ষ-এর ক্ষেত্রে নতুন উচ্চতায় পৌঁছাবে এবং দেশের কর্পোরেট খাতের সামগ্রিক উন্নয়নে নতুন মাত্রা যোগ করবে বলে আইসিএসবি আশাবাদী।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ