ঢাকা, রবিবার, ৭ জুন ২০২৬, ৬:১৮ অপরাহ্ন

মেঘনা পেটসহ দরপতনের শীর্ষ তালিকায় যারা

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রবিবার ১৬০টি বা ৪০ শতাংশ কোম্পানির দরপতন হয়েছে। এদিন সবচেয়ে বেশি দরপতন হয়েছে মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ শেয়ারটির দর ৯ টাকা বা ৯.৯০ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৮১ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়।

দরপতন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে মেঘনা কনডেন্সড মিল্ক লিমিটেড। এদিন কোম্পানিটি সর্বশেষ ৪২ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়।

দরপতন তালিকার তৃতীয় স্থানে রয়েছে সাফকো স্পিনিং মিলস লিমিটেড।

এছাড়া দরপতনের শীর্ষ তালিকায় থাকা কোম্পানিগুলোর মধ্যে এসকে ট্রিমস ৮.২১ শতাংশ, এপেক্স স্পিনিং ৭.৯৪ শতাংশ, আনলিমা ইয়ার্ন ৭.৮১ শতাংশ, ভিএফএস থ্রেড ডাইং ৬.৭৯ শতাংশ, বিআইএফসি ৬.৩৮ শতাংশ, এইচ.আর টেক্সটাইল ৬.২৭ শতাংশ ও অ্যারামিট সিমেন্টের ৫.৮৮ শতাংশ দর কমেছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ