পুঁজিবাজারে তালিকাভুক্ত চার কোম্পানি বৃহস্পতিবার, ৪ জুন শেয়ার লেনদেনে ফিরবে।
কোম্পানিগুলো হলো- স্ট্যান্ডার্ড ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, যমুনা ব্যাংক ও এশিয়া ইন্স্যুরেন্স লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
রের্কড ডেটের কারণে আজ ৩ জুন, বুধবার কোম্পানিগুলোর লেনদেন স্থগিত রয়েছে। আগামীকাল ৪ জুন, বৃহস্পতিবার কোম্পানিগুলোর লেনদেন যথানিয়মে চালু হবে।
বিজনেস আই/



















