ঢাকা, বুধবার, ৩ জুন ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন

টপটেন গেইনারে ‘বি’ ক্যাটাগরির ৬ শেয়ার

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার বিনিয়োগকারীদের আস্থা অর্জন করেছে ‘বি’ ক্যাটাগরির ৬ শেয়ার। আজ দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির মধ্যে ৬টি রয়েছে ’বি’ ক্যাটাগরির শেয়ার।

কোম্পানিগুলো হচ্ছে- দেশ গার্মেন্টস, জেনেক্স ইনফোসিস, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্কস, সোনারগাঁও টেক্সটাইল, বিডি থাই ফুড ও একমি পেস্টিসাইডস লিমিটেড।

দেশ গার্মেন্টস

কোম্পানিটির শেয়ার দর ১২ টাকা ৮০ পয়সা বা ১০ শতাংশ বেড়ে টপটেন গেইনার তালিকার শীর্ষ স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ১৪০ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়।

আজ কোম্পানিটির শেয়ার ১২৯ টাকা থেকে ১৪০ টাকা ৮০ পয়সা পরযন্ত দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ৭২ টাকা ১০ পয়সা থেকে ১৪৯ টাকা ৮০ পয়সা পরযন্ত লেনদেন হয়।

জেনেক্স ইনফোসিস

কোম্পানিটির ২ টাকা ৮০ পয়সা বা ৯.৯৩ শতাংশ দর বেড়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ৩১ টাকা দরে লেনদেন হয়।

আজ কোম্পানিটির শেয়ার ২৮ টাকা ৪০ পয়সা থেকে ৩১ টাকা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ১৯ টাকা ৭০ পয়সা থেকে ৩২ টাকা ৬০ পয়সা পরযন্ত লেনদেন হয়।

ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্কস

কোম্পানিটির ৫ টাকা ৮০ পয়সা বা ৯.৫৭ শতাংশ দর বেড়ে তালিকার চতুর্থ স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ৬৬ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়।

আজ কোম্পানিটির শেয়ার ৬১ টাকা থেকে ৬৬ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ৩৮ টাকা ৫০ পয়সা থেকে ১৩১ টাকা ১০ পয়সা পরযন্ত লেনদেন হয়।

এছাড়া সোনারগাঁও টেক্সটাইলের ৯.১৯ শতাংশ, বিডি থাই ফুডের ৬.২০ শতাংশ ও একমি পেস্টিসাইডসের ৬.০৯ শতাংশ দর বেড়েছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ