ঢাকা, বুধবার, ৩ জুন ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন

ব্লক মার্কেটে ৪১ কোটি টাকার লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার ব্লক মার্কেটে ৫৭টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। কোম্পানিগুলোর মোট ৪১ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে রেনাটা লিমিটেডের। কোম্পানিটি ৫ কোটি ১৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সোনারগাঁও টেক্সটাইল ৪ কোটি ২৯ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।

বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স ৪ কোটি ২৩ লাখ টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- এশিয়াটিক ল্যাবরেটরিজের ৩ কোটি ৭৯ লাখ, সিটি জেনারেল ইন্স্যুরেন্স ৩ কোটি ৩০ লাখ, ফাইন ফুডস ২ কোটি ৮৭ লাখ, জিকিউ বলপেন ১ কোটি ২৩ লাখ, মেঘনা কনডেন্সড মিল্ক ১ কোটি ১৭ লাখ, মেঘনা পেট ২ কোটি ৫৬ লাখ, শাহজালাল ইসলামী ব্যাংক ২ কোটি ৫ লাখ, শ্যামপুর সুগার ১ কোটি ৪ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ