পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানি রেকর্ড ডেটের আগে স্পট মার্কেটে লেনদেনে যাচ্ছে ( ৪ জুন), বৃহস্পতিবার।
কোম্পানিগুলো হচ্ছে- ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স ও আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর শেয়ার লেনদেন স্পট মার্কেটে শেষ হবে ৭ ও ৮ জুন, রবিবার ও সোমবার। কোম্পানিগুলোর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৮ ও ৯ জুন, সোমবার ও মঙ্গলবার।
আর রেকর্ড ডেটের দিন কোম্পানিগুলোর শেয়ার লেনদেন বন্ধ থাকবে।

বিজনেস আই/


















