ঢাকা, বুধবার, ২৭ মে ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন

তৃতীয় প্রান্তিকে খাদ্য খাতে ৯ কোম্পানির লোকসান

পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য-আনুসঙ্গিক খাতের ২১ কোম্পানির মধ্যে ১৮টি কোম্পানি তৃতীয় প্রান্তিকের (জুলাই,২৫-মার্চ,২০২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। আলোচ্য প্রান্তিকে লোকসান করেছে ৯ কোম্পানি।

কোম্পানিগুলোর জুলাই,২৫-মার্চ,২০২৬ তৃতীয়  প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পরযালোচনা করে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তথ্য অনুযায়ী, তৃতীয় প্রান্তিকে লোকসানে থাকা কোম্পানির তালিকায় রয়েছে- বিডি থাই ফুড, ফু-ওয়াং ফুড, জেমিনি সী ফুড, গোল্ডেন হার্ভেস্ট এগ্রো, মেঘনা কনডেন্সড মিল্ক, মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ, রহিমা ফুড, শ্যামপুর সুগার ও জিলবাংলা সুগার মিলস।

বিডি থাই ফুড

বছরের ৯ মাসে (জুলাই,২৫-মার্চ,২০২৬) বিডি থাই ফুডসের শেয়ার প্রতি লোকসান হয়েছে ৭৩ পয়সা। আগের বছর একই সময় কোম্পানির শেয়ার প্রতি আয় হয়েছিল ০.০৮  পয়সা।

ফু-ওয়াং ফুড

বছরের ৯ মাসে (জুলাই,২৫-মার্চ,২০২৬) ফু-ওয়াং ফুডসের শেয়ার প্রতি লোকসান হয়েছে ৩৩ পয়সা। আগের বছর একই সময় কোম্পানির শেয়ার প্রতি লোকসান হয়েছিল   ৩১ পয়সা।

জেমিনি সী ফুড

বছরের ৯ মাসে (জুলাই,২৫-মার্চ,২০২৬) জেমিনি সী ফুডসের শেয়ার প্রতি লোকসান হয়েছে ৫ টাকা ৩০ পয়সা। আগের বছর একই সময় কোম্পানির শেয়ার প্রতি আয় হয়েছিল ৬ টাকা ৪৫ পয়সা।

গোল্ডেন হার্ভেস্ট এগ্রো

বছরের ৯ মাসে (জুলাই,২৫-মার্চ,২০২৬) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ২৯ পয়সা। আগের বছর একই সময় কোম্পানির শেয়ার প্রতি লোকসান হয়েছিল ৩২  পয়সা।

মেঘনা কনডেনস্ড মিল্ক

বছরের ৯ মাসে (জুলাই,২৫-মার্চ,২০২৬) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৪ টাকা ৩৮ পয়সা। আগের বছর একই সময় কোম্পানির শেয়ার প্রতি লোকসান হয়েছিল দশমিক ৮৭ পয়সা।

মেঘনা পেট

বছরের ৯ মাসে (জুলাই,২৫-মার্চ,২০২৬) মেঘনা পেটের শেয়ার প্রতি লোকসান হয়েছে ৬৩ পয়সা। আগের বছর একই সময় কোম্পানির শেয়ার প্রতি লোকসান হয়েছিল ৫৩ পয়সা।

রহিমা ফুড

বছরের ৯ মাসে (জুলাই,২৫-মার্চ,২০২৬) রহিমা ফুডের শেয়ার প্রতি লোকসান হয়েছে ১৮ পয়সা। আগের বছর একই সময় কোম্পানির শেয়ার প্রতি আয় হয়েছিল   ২৬ পয়সা।

শ্যামপুর সুগার

বছরের ৯ মাসে (জুলাই,২৫-মার্চ,২০২৬) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৩৭ টাকা ৫৪ পয়সা। আগের বছর একই সময় কোম্পানির শেয়ার প্রতি লোকসান হয়েছিল  ৩৮ টাকা ২৯ পয়সা।

জিলবাংলা সুগার মিলস

বছরের ৯ মাসে (জুলাই,২৫-মার্চ,২০২৬) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৫৩.০৭ পয়সা। আগের বছর একই সময় কোম্পানির শেয়ার প্রতি লোকসান হয়েছিল ৪০.৯৫  পয়সা।

উল্লেখ্য, এসব কোম্পানির মধ্যে ৬ কোম্পানি আগে থেকে ই লোকসানে ছিল। আর নতুন করে লোকসানে গেছে ৩ কোম্পানি।

বিজনেস আই/

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ