পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য-আনুসঙ্গিক খাতের ২১ কোম্পানির মধ্যে ১৮টি কোম্পানি তৃতীয় প্রান্তিকের (জুলাই,২৫-মার্চ,২০২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। আলোচ্য প্রান্তিকে লোকসান করেছে ৯ কোম্পানি।
কোম্পানিগুলোর জুলাই,২৫-মার্চ,২০২৬ তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পরযালোচনা করে এ তথ্য জানা গেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তথ্য অনুযায়ী, তৃতীয় প্রান্তিকে লোকসানে থাকা কোম্পানির তালিকায় রয়েছে- বিডি থাই ফুড, ফু-ওয়াং ফুড, জেমিনি সী ফুড, গোল্ডেন হার্ভেস্ট এগ্রো, মেঘনা কনডেন্সড মিল্ক, মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ, রহিমা ফুড, শ্যামপুর সুগার ও জিলবাংলা সুগার মিলস।
বিডি থাই ফুড
বছরের ৯ মাসে (জুলাই,২৫-মার্চ,২০২৬) বিডি থাই ফুডসের শেয়ার প্রতি লোকসান হয়েছে ৭৩ পয়সা। আগের বছর একই সময় কোম্পানির শেয়ার প্রতি আয় হয়েছিল ০.০৮ পয়সা।
ফু-ওয়াং ফুড
বছরের ৯ মাসে (জুলাই,২৫-মার্চ,২০২৬) ফু-ওয়াং ফুডসের শেয়ার প্রতি লোকসান হয়েছে ৩৩ পয়সা। আগের বছর একই সময় কোম্পানির শেয়ার প্রতি লোকসান হয়েছিল ৩১ পয়সা।
জেমিনি সী ফুড
বছরের ৯ মাসে (জুলাই,২৫-মার্চ,২০২৬) জেমিনি সী ফুডসের শেয়ার প্রতি লোকসান হয়েছে ৫ টাকা ৩০ পয়সা। আগের বছর একই সময় কোম্পানির শেয়ার প্রতি আয় হয়েছিল ৬ টাকা ৪৫ পয়সা।
গোল্ডেন হার্ভেস্ট এগ্রো
বছরের ৯ মাসে (জুলাই,২৫-মার্চ,২০২৬) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ২৯ পয়সা। আগের বছর একই সময় কোম্পানির শেয়ার প্রতি লোকসান হয়েছিল ৩২ পয়সা।
মেঘনা কনডেনস্ড মিল্ক
বছরের ৯ মাসে (জুলাই,২৫-মার্চ,২০২৬) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৪ টাকা ৩৮ পয়সা। আগের বছর একই সময় কোম্পানির শেয়ার প্রতি লোকসান হয়েছিল দশমিক ৮৭ পয়সা।
মেঘনা পেট
বছরের ৯ মাসে (জুলাই,২৫-মার্চ,২০২৬) মেঘনা পেটের শেয়ার প্রতি লোকসান হয়েছে ৬৩ পয়সা। আগের বছর একই সময় কোম্পানির শেয়ার প্রতি লোকসান হয়েছিল ৫৩ পয়সা।
রহিমা ফুড
বছরের ৯ মাসে (জুলাই,২৫-মার্চ,২০২৬) রহিমা ফুডের শেয়ার প্রতি লোকসান হয়েছে ১৮ পয়সা। আগের বছর একই সময় কোম্পানির শেয়ার প্রতি আয় হয়েছিল ২৬ পয়সা।
শ্যামপুর সুগার
বছরের ৯ মাসে (জুলাই,২৫-মার্চ,২০২৬) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৩৭ টাকা ৫৪ পয়সা। আগের বছর একই সময় কোম্পানির শেয়ার প্রতি লোকসান হয়েছিল ৩৮ টাকা ২৯ পয়সা।
জিলবাংলা সুগার মিলস
বছরের ৯ মাসে (জুলাই,২৫-মার্চ,২০২৬) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৫৩.০৭ পয়সা। আগের বছর একই সময় কোম্পানির শেয়ার প্রতি লোকসান হয়েছিল ৪০.৯৫ পয়সা।
উল্লেখ্য, এসব কোম্পানির মধ্যে ৬ কোম্পানি আগে থেকে ই লোকসানে ছিল। আর নতুন করে লোকসানে গেছে ৩ কোম্পানি।
বিজনেস আই/