ঢাকা, বুধবার, ২৭ মে ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন

৯ মাসে পেপার অ্যান্ড প্রিন্টিং খাতে ৩ কোম্পানির আয় বেড়েছে

পুঁজিবাজারে তালিকাভুক্ত পেপার অ্যান্ড প্রিন্টিং খাতের ৬ কোম্পানির মধ্যে ৫টি কোম্পানি তৃতীয় প্রান্তিকের (জুলাই,২৫-মার্চ,২০২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। তৃতীয় প্রান্তিকে আয় বেড়েছে তিন কোম্পানির। অন্যদিকে আয় কমেছে ১ কোম্পানির। আর লোকসান করেছে ১ কোম্পানি।

কোম্পানিগুলোর জুলাই,২৫-মার্চ,২০২৬ তৃতীয়  প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পরযালোচনা করে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তথ্য অনুযায়ী, তৃতীয় প্রান্তিকে আয় বৃদ্ধি পাওয়া কোম্পানির তালিকায় রয়েছে- হাক্কানি পাল্প অ্যান্ড পেপার, মনোস্পুল বাংলদেশ ও সোনালী পেপার মিলস লিমিটেড।

হাক্কানি পাল্প

বছরের ৯ মাসে (জুলাই,২৫-মার্চ,২০২৬) হাক্কানি পাল্পের শেয়ার প্রতি আয় হয়েছে ৩১ পয়সা। আগের বছর একই সময় কোম্পানির শেয়ার প্রতি আয় হয়েছিল ২৮  পয়সা। অর্থাৎ আলোচ্য সময়ে কোম্পানির ইপিএস বেড়েছে ০.০৩  পয়সা বা ১১ শতাংশ।

মনোস্পুল বাংলাদেশ

বছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৩ টাকা ০৯ পয়সা। আগের বছর একই সময় কোম্পানির শেয়ার প্রতি আয় হয়েছিল ৩ টাকা। অর্থাৎ আলোচ্য সময়ে কোম্পানির ইপিএস বেড়েছে দশমিক  ০.০৯ পয়সা বা  ৩ শতাংশ।

সোনালী পেপার

আলোচ্য সময়ে সোনালী পেপারের শেয়ার প্রতি আয় হয়েছে ৬ টাকা ৫৭ পয়সা। আগের বছর একই সময় কোম্পানির শেয়ার প্রতি আয় হয়েছিল ৬ দশমিক ৫৩ পয়সা। অর্থাৎ আলোচ্য সময়ে কোম্পানির ইপিএস বেড়েছে ০.০৪  পয়সা বা দশমিক ৬১ শতাংশ।

অন্যদিকে বছরের ৯ মাসে বড় লোকসান করেছে বসুন্ধরা পেপার মিলস। কোম্পানিটি আলোচ্য সময়ে  ২৪ টাকা ৫৭ পয়সা লোকসান করেছে। আগের বছর একই সময় কোম্পানিটির লোকসান ছিল ১০ টাকা ৬০ পয়সা।

এছাড়া পেপার অ্যান্ড প্রিন্টিং খাতে তালিকাভুক্ত মাগুরা মাল্টিপ্লেক্সের আয় কমেছে ও খুলনা পেপার অ্যান্ড প্রিন্টিং তৃতীয় প্রান্তিকের তথ্য প্রকাশ করেনি।

বিজনেস আই/

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ