ঢাকা, রবিবার, ২৪ মে ২০২৬, ১:৩৪ পূর্বাহ্ন

ব্লক মার্কেটে ৫৬ কোটি টাকার লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শনিবার ব্লক মার্কেটে ৩৮টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। কোম্পানিগুলোর মোট ৫৬ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেডের। কোম্পানিটি ১১ কোটি ৭১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সিটি জেনারেল ইন্স্যুরেন্সের ৯ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।

ডমিনেজ স্টিল ৫ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- এপেক্স স্পিনিং ২ কোটি ৫৭ লাখ, ক্রিস্টাল ইন্স্যুরেন্স ২ কোটি ৩১ লাখ, ফাইন ফুডস ১ কোটি ৪ লাখ, জিকিউ বলপেন ৩ কোটি ৮৫ লাখ, লাভেলো আইসক্রিম ৩ কোটি ৪ লাখ, মেঘনা পেট ১ কোটি ৪৯ লাখ, মোজাফফর হোসেন স্পিনিং ১ কোটি ৪৭ লাখ, প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ১ কোটি ১৬ লাখ, শাহজালাল ইসলামী ব্যাংক ২ কোটি ৫৭ লাখ, সোনারগাঁও টেক্সটাইল ২ কোটি ১২ লাখ ও সানলাইফ ইন্স্যুরেন্স ১ কোটি ১০ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ