ঢাকা, রবিবার, ২৪ মে ২০২৬, ১:৩৪ পূর্বাহ্ন

আজ থেকে সব প্রাথমিক বিদ্যালয়ে ঈদের ছুটি শুরু

ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে আজ শনিবার (২৩ মে) থেকে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে ছুটি শুরু হচ্ছে।

ছুটি থাকবে আগামী ৬ জুন (শনিবার) পর্যন্ত।

শুক্রবার (২২ মে) রাতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. তানভীর মিয়া এ তথ্য জানান।

আগামী ৭ জুন থেকে যথারীতি বিদ্যালয়সমূহের নিয়মিত ক্লাস ও স্বাভাবিক কার্যক্রম পুনরায় শুরু হবে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ