পুঁজিবাজারে তালিকাভুক্ত নয় কোম্পানির লেনদেন আগামীকাল ২০ মে, বুধবার রেকর্ড ডেটের কারণে বন্ধ থাকবে।
কোম্পানিগুলো হচ্ছে- উত্তরা ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, সাউথবাংলা ব্যাংক, পূবালী ব্যাংক পিপলস ইন্স্যুরেন্স, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক, হাইডেলবার্গ সিমেন্ট, সেন্ট্রাল ইন্স্যুরেন্স ও ব্যাংক এশিয়া পিএলসি।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আজ মঙ্গলবার কোম্পানিগুলোর লেনদেন স্পট মার্কেটে শেষ হবে।
উল্লেখ, রেকর্ড ডেটের পর আগামী বৃহস্পতিবার ২১ মে কোম্পানিগুলোর লেনদেন পুনরায় চালু হবে।

বিজনেস আই/


















