পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মুন্নু এগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারিজ লিমিটেডের স্পন্সর পরিচালক মিসেস হুরুন নাহার রশীদের মৃত্যুর পর তার মালিকানাধীন শেয়ার মনোনীত ব্যক্তির হিসাবে হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, মিসেস হুরুন নাহার রশীদ গত ১ মার্চ ২০২৬ তারিখে মৃত্যুবরণ করেন। তার মালিকানাধীন কোম্পানির ১৮ হাজার ৫৩৪টি শেয়ার মনোনয়ন প্রক্রিয়ার মাধ্যমে তার কন্যা ও কোম্পানির স্পন্সর মিসেস আফরোজা খানামের বিও হিসাবে স্থানান্তর করা হবে।
কোম্পানিটি জানিয়েছে, প্রচলিত বিধি অনুযায়ী মনোনীত উত্তরাধিকারীর নামে এসব শেয়ার হস্তান্তরের কার্যক্রম সম্পন্ন করা হবে।



















