ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রবিবার বিনিয়োগকারীদের আস্থা অর্জন করেছে ‘বি’ ক্যাটাগরির ৬ শেয়ার। আজ দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির মধ্যে ৬টি রয়েছে ’বি’ ক্যাটাগরির শেয়ার।
কোম্পানিগুলো হচ্ছে- ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি), ন্যাশনাল ফিড মিল, ইউনিয়ন ইন্স্যুরেন্স, ফার কেমিক্যাল, ন্যাশনাল হাউজিং, সিলভা ফার্মা, বেঙ্গল উইন্ডসোর থার্মোপ্লাস্টিক লিমিটেড ও দ্যা পেনিনসুলা চিটাগং পিএলসি।
আইসিবি
কোম্পানিটির শেয়ার দর ৪ টাকা বা ৯.৭৮ শতাংশ বেড়ে টপটেন গেইনার তালিকার শীর্ষ স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ৪৪ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়।
আজ কোম্পানিটির শেয়ার ৪২ টাকা ২০ পয়সা থেকে ৪৪ টাকা ৯০ পয়সা পরযন্ত দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ৩৩ টাকা ৭০ পয়সা থেকে ৫৯ টাকা ৮০ পয়সা পরযন্ত লেনদেন হয়।

ন্যাশনাল ফিড
কোম্পানিটির ১ টাকা ৫০ পয়সা বা ৯.৭৪ শতাংশ দর বেড়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ১৬ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়।
আজ কোম্পানিটির শেয়ার ১৫ টাকা ৬০ পয়সা থেকে ১৬ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ৯ টাকা থেকে ১৭ টাকা ৩০ পয়সা পরযন্ত লেনদেন হয়।
ফার কেমিক্যাল
কোম্পানিটির ১ টাকা ২০ পয়সা বা ৬.৪৯ শতাংশ দর বেড়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ১৯ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়।
আজ কোম্পানিটির শেয়ার ১৮ টাকা থেকে ১৯ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ১১ টাকা ৬০ পয়সা থেকে ২৪ টাকা ৯০ পয়সা পরযন্ত লেনদেন হয়।
এছাড়া সিলভা ফার্মার ৫.১২ শতাংশ, বেঙ্গল উইন্ডসোরের ৪.৭০ শতাংশ ও পেনিনসুলা চিটাগংয়ের ৪.৬৯ শতাংশ দর কমেছে।
বিজনেস আই/


















