ঢাকা, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ২:৪৩ অপরাহ্ন

৫ কোম্পানি স্পট মার্কেটে যাচ্ছে রবিবার

পুঁজিবাজারে তালিকাভুক্ত পাঁচ কোম্পানি রেকর্ড ডেটের আগে স্পট মার্কেটে লেনদেনে যাচ্ছে (১৭ মে), রবিবার।

কোম্পানিগুলো হচ্ছে- বাটা সু, ডাচ-বাংলা ব্যাংক, সাউথবাংলা ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি), ইউনাইটেড ফিন্যান্স লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিগুলোর শেয়ার লেনদেন স্পট মার্কেটে শেষ হবে ১৮ ও ১৯ মে, সোমবার ও মঙ্গলবার। কোম্পানিগুলোর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৯ ও ২০ মে, বুধ ও বৃহস্পতিবার।

আর রেকর্ড ডেটের দিন কোম্পানিটির শেয়ার লেনদেন বন্ধ থাকবে।

বিজনেস আই/

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ