ঢাকা, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ২:৫৬ অপরাহ্ন

শিক্ষা ও সড়ক উন্নয়নে এমপি এড. শাহ মোঃ ওয়ারেছ আলী মামুনের একযোগে তিনটি উদ্বোধন

জামালপুর প্রতিনিধি : জামালপুর সদর-৫ আসনের মাননীয় সংসদ সদস্য এড. শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন গতকাল ১৩ মে ২০২৬ একযোগে তিনটি উন্নয়নমূলক কাজের শুভ উদ্বোধন করেছেন।

প্রথমে তিনি বিজয় নগর উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন সম্পন্ন করেন। এরপর চিথলিয়া এলাকায় দুই কিলোমিটার পাকা সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করেন। দিনের শেষ অংশে তিনি হরিনাকান্দা উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি নতুন ভবনের সামনে একটি বৃক্ষরোপণ করেন, যা পরিবেশ সুরক্ষায় তার আগ্রহেরই প্রতিফলন। 

এ সময় উপস্থিত ছিলেন জামালপুর উপজেলা বিএনপির সভাপতি শফিকুল ইসলাম মাস্টার ও সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শফিক, সদর উপজেলা থানার যুগ্ম আহ্বায়ক ইঞ্জি খোরশেদ আলম মিলন, ঘোড়াধাপ ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রশিদ মাস্টার, সহ-সভাপতি রহুল আমীন, সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া ও সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম। এছাড়া ছাত্রদল ও বিএনপির অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানগুলোতে বক্তারা এলাকার শিক্ষার মানোন্নয়ন ও অবকাঠামো উন্নয়নে এমপি মামুনের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ