ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার বিনিয়োগকারীদের আস্থা অর্জন করেছে ‘বি’ ক্যাটাগরির ৭ শেয়ার। আজ দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির মধ্যে ৭টি রয়েছে ’বি’ ক্যাটাগরির শেয়ার।
কোম্পানিগুলো হচ্ছে- আরডি ফুড, ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স, ভিএফএস থ্রেড ডাইং, একমি পেস্টিসাইডস, এম.এল ডাইং, গোল্ডেন সন, এপেক্স ট্যানারি লিমিটেড।
আরডি ফুড
কোম্পানিটির শেয়ার দর ২ টাকা ২০ পয়সা বা ৯.৯৫ শতাংশ বেড়ে টপটেন গেইনার তালিকার শীর্ষ স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ২৪ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়।
আজ কোম্পানিটির শেয়ার ২৩ টাকা ৫০ পয়সা থেকে ২৪ টাকা ৩০ পয়সা পরযন্ত দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ২৩ টাকা ৫০ পয়সা থেকে ২৪ টাকা ৩০ পয়সা পরযন্ত লেনদেন হয়।

ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স
কোম্পানিটির ২ টাকা ৫০ পয়সা বা ৯.৮৪ শতাংশ দর বেড়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ২৭ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়।
আজ কোম্পানিটির শেয়ার ২৫ টাকা ১০ পয়সা থেকে ২৭ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ১৯ টাকা ১০ পয়সা থেকে ২৭ টাকা ৯০ পয়সা পরযন্ত লেনদেন হয়।
ভিএফএস থ্রেড ডাইং
কোম্পানিটির ১ টাকা ১০ পয়সা বা ৯.২৪ শতাংশ দর বেড়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ১৩ টাকা দরে লেনদেন হয়।
আজ কোম্পানিটির শেয়ার ১১ টাকা ৯০ পয়সা থেকে ১৩ টাকা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ৬ টাকা ২০ পয়সা থেকে ১৪ টাকা ১০ পরযন্ত লেনদেন হয়।
এছাড়া একমি পেস্টিসাইডসের ৭.৭৫ শতাংশ, এম.এল ডাইংয়ের ৬.০২ শতাংশ, গোল্ডেন সনের ৫.৫৫ শতাংশ ও ইভিন্স টেক্সটাইলের ৪.৮০ শতাংশ দর বেড়েছে।
বিজনেস আই/


















