ঢাকা, মঙ্গলবার, ১২ মে ২০২৬, ৫:৩৭ অপরাহ্ন

লেনদেনের শীর্ষ স্থান মুন্নু সিরামিকসের দখলে

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মঙ্গলবার লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠে এসেছে মুন্নু সিরামিকস । কোম্পানিটির আজ ৩৫ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আজ ডিএসইতে কোম্পানিটির ৯ হাজার ৭৭ বার হাতবদল হয়েছে।

লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে ডমিনেজ স্টিল। কোম্পানিটির ২৬ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

একমি পেস্টিসাইডস ২০ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

এছাড়া লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- এশিয়াটিক ল্যাবরেটরিজের ১৬ কোটি ৫৪ লাখ, এনসিসি ব্যাংক ১৫ কোটি ৯১ লাখ, ওরিয়ন ইনফিউশন ১৪ কোটি ৫৪ লাখ, স্যালভো কেমিক্যাল ১৩ কোটি ৪২ লাখ, আনোয়ার গ্যালভানাইজিং ১২ কোটি ৬৫ লাখ,লাভেলো আইসিক্রম ১২ কোটি ১৬ লাখ ও বিডি থাই ফুড ১২ কোটি ৩ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ