পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ম্যারিকো বাংলাদেশের রেকর্ড ডেট পরিবর্তন করা হয়েছে। কোম্পানিটির রেকর্ড ডেট ২৫ মের পরিবর্তে ১ জুন নির্ধারণ করা হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, আগামী ২৫ মে ঈদের ছুটি থাকায় রেকর্ড ডেট পরিবর্তন করা হয়েছে। এছাড়া অন্যান্য তথ্য অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে কোম্পানিটি।
উল্লেখ্য, কোম্পানিটি ৩১ ডিসেম্বর,২০২৫ সমাপ্ত হিসাব বছরে ৫০০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
বিজনেস আই/



















