ঢাকা স্টক এক্সচেঞ্জে সোমবার (ডিএসই) মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির দরপতন হয়েছে। এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেনও কমেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সোমবার ডিএসইতে ৭১৪ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। আজ ডিএসইতে আগের দিন থেকে ১২ কোটি ৪৮ লাখ টাকা কম লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে ৭১৪ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
সপ্তাহের প্রথম কর্মদিবসে ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ১৫ পয়েন্ট কমে ৫ হাজার ২০৫ পয়েন্টে অবস্থান করছে।
অন্য সূচকগুলোর মধ্যে- ডিএসই–৩০ সূচক ৫ পয়েন্ট কমে ১ হাজার ৯৮৫ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ৬৫ পয়েন্ট কমেছে।

আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩৯২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪৬টির, দর কমেছে ১৮৯টির এবং দর অপরিবর্তীত রয়েছে ৫৭টির।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সিএসই সার্বিক সূচক ৩ পয়েন্ট কমেছে। সিএসইতে ২০ কোটি ৫১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
বিজনেস আই/


















