বিদায়ী সপ্তাহে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠে এসেছে ডমিনেজ স্টিল লিমিটেড।
সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে ৩১ কোটি ২৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৩.৭৭ শতাংশ।
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এই তথ্য জানা গেছে।
লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে এনসিসি ব্যাংক পিএলসি। সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে ২৫ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৩.১০ শতাংশ।
তৃতীয় স্থানে রয়েছে লাভেলো আইসক্রিম পিএলসি। সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে ২২ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ২.৭৩ শতাংশ

সাপ্তাহিক লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে মুন্নু সিরামিকস ২০ কোটি ৬৬ লাখ, এশিয়াটিক ল্যাবরেটরিজ ২০ কোটি ৫০ লাখ, সিটি ব্যাংক ১৭ কোটি ১৫ লাখ, মীর আখতার ১৬ কোটি ২ লাখ, বেক্সিমকো ফার্মা ১৫ কোটি ২৭ লাখ, জিকিউ বলপেন ১৫ কোটি ১৫ লাখ ও রিলায়েন্স ইন্স্যুরেন্স ১৪ কোটি টাকার শেয়ার লেনদেন করেছে।
বিজনেস আই/


















