দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়, কলেজ, মেডিকেল কলেজ, জেলা ও মহানগরে একযোগে ২৯টি কমিটি ঘোষণা করেছে ছাত্রদল। এর মধ্যে কিছু কমিটি নতুন এবং বাকি কমিটিগুলো পূর্ণাঙ্গ, আংশিক পূর্ণাঙ্গ ও বর্ধিত করা হয়েছে।
শনিবার (২ মে) কেন্দ্রীয় ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন স্বাক্ষরিত আলাদা বিজ্ঞপ্তিতে এসব কমিটি অনুমোদন করা হয়।
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে পূর্ণাঙ্গ কমিটি, বরিশাল বিশ্ববিদ্যালয়ে আংশিক পূর্ণাঙ্গ কমিটি, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পূর্ণাঙ্গ কমিটি, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের আংশিক পূর্ণাঙ্গ কমিটি, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় আংশিক কমিটি, পুণ্ড্র ইউনিভার্সিটিতে আংশিক পূর্ণাঙ্গ কমিটি এবং জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বর্ধিত কমিটি দেওয়া হয়েছে।
ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি, ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি, ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি, ময়মনসিংহ মহানগর ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি, ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি, ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি, জামালপুর মহানগর ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি এবং কুমিল্লা মহানগর ছাত্রদলের আংশিক পূর্ণাঙ্গ কমিটি দেওয়া হয়েছে।
৫ জেলা কমিটি

নেত্রকোণা জেলার পূর্ণাঙ্গ কমিটি, নরসিংদী জেলার পূর্ণাঙ্গ কমিটি, হবিগঞ্জ জেলা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি, খাগড়াছড়ি জেলা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি এবং মানিকগঞ্জ জেলা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি দেওয়া হয়েছে।
৫ কলেজ কমিটি
জয়পুরহাট সরকারি কলেজে আংশিক পূর্ণাঙ্গ কমিটি, ঢাকা কলেজে বর্ধিত কমিটি, আনন্দমোহন কলেজে পূর্ণাঙ্গ কমিটি, নারায়ণগঞ্জ হাজী মিছির আলী ডিগ্রি কলেজে আংশিক কমিটি এবং নারায়ণগঞ্জ কলেওজ আংশিক পূর্ণাঙ্গ কমিটি দেওয়া হয়েছে।
তিন মেডিকেল কলেজ
ময়মনসিংহ মেডিকেল কলেজে আংশিক কমিটি, সিরাজগঞ্জ মেডিকেল কলেজে আংশিক কমিটি এবং জামালপুর মেডিকেল কলেজে আংশিক কমিটি দেওয়া হয়েছে।


















