ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সমাপ্ত সপ্তাহে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে প্রকৌশল খাতে। গত সপ্তাহে ডিএসইতে মোট লেনদেনের ১৬.৯ শতাংশ রয়েছে এ খাতের অবদান।
ইবিএল সিকিউরিটিজের বাজার পরযালোচনায় এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, খাতভিত্তিক লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে বস্ত্র খাত। এই খাতে ১৩.৪ শতাংশ লেনদেন হয়েছে।
তৃতীয় সর্বোচ্চ সাধারণ বীমা খাতে ১২.২ শতাংশ লেনদেন হয়েছে।
খাতভিত্তিক লেনদেনের মধ্যে- ফার্মা খাতে ১০.৬ শতাংশ, ব্যাংক খাতে ১০ শতাংশ, খাদ্য খাতে ৬ শতাংশ, বিবিধ খাতে ৫.৫ শতাংশ, আইটি খাতে ৫ শতাংশ,জ্বালানি-বিদ্যুৎ খাতে ৩.৪ শতাংশ, জীবন বীমা খাতে ১ শতাংশ, ট্যানারি খাতে ২.৭ শতাংশ, সেবা-আবাসন খাতে ২.৬ শতাংশ, ২.৬ শতাংশ, কাগজ খাতে ২.১ শতাংশ, মিউচ্যুয়াল ফান্ড খাতে ১.৯ শতাংশ, সিরামিক খাতে ১.৪ শতাংশ, আর্থিক খাতে ১.১ শতাংশ, টেলিকমিউনিকেশন খাতে দশমিক ৮ শতাংশ,ভ্রমণ-অবকাশ খাতে ৬ শতাংশ, সিমেন্ট খাতে দশমিক ৪ শতাংশ ও পাট খাতে দশমিক ১ শতাংশ লেনদেন হয়েছে।

বিজনেস আই/


















