সদ্য সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক রিটার্নে ৮ খাতে দরপতন হয়েছে। এর ফলে পুঁজিবাজারে তালিকাভুক্ত ৮ খাতের কোম্পানিতেই বিনিয়োগকারীদের লোকসান গুনতে হয়েছে।
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, আলোচিত সপ্তাহে সবচেয়ে বেশি দর কমেছে ভ্রমণ-অবকাশ খাতে। এই খাতে ২.২৫ শতাংশ দর কমেছে। মিউচ্যুয়াল ফান্ড খাতে ১.৮৬ শতাংশ দর কমে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।
সিমেন্ট খাতে ১ দশমিক ২৪ শতাংশ দর কমে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়া তালিকায় থাকা অন্য খাতগুলোর মধ্যে কর্পোরেট বন্ড খাতে দশমিক ২৭ শতাংশ, কাগজ খাতে দশমিক ১৫ শতাংশ, আর্থিক ও বিবিধ খাতে দশমিক ১ শতাংশ ও প্রকৌশল খাতে দশমিক ৯ শতাংশ দর কমেছে।

বিজনেস আই/


















