ঢাকা, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ৭:১৮ অপরাহ্ন

প্রাইম ফাইন্যান্সসহ সাপ্তাহিক দরপতনের শীর্ষ তালিকায় যারা

সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১৬৮টি বা  ৪৩ শতাংশ কোম্পানির দরপতন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি দর কমেছে প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের।

সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার দর ১০ শতাংশ কমে ৩ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়। সপ্তাহের শুরুতে শেয়ারটির দর ছিল ৪ টাকা।

তালিকার দ্বিতীয় স্থানে থাকা বিবিএসের ৮.৫৩ শতাংশ দর কমে সর্বশেষ ১১ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়। সপ্তাহের শুরুতে কোম্পানিটির শেয়ার দর ছিল ১২  টাকা ৯০ পয়সা।

তালিকার তৃতীয় স্থানে থাকা ন্যাশনাল ব্যাংকের ৮.৫১ শতাংশ দর কমেছে।

সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগের ৮.২৬ শতাংশ, আইডিএলসি ফিন্যান্সের ৭.৭৫ শতাংশ, ফারইস্ট ফাইন্যান্সের ৭.৬৯ শতাংশ, প্রিমিয়ার লিজিংয়ের ৭.৬৯ শতাংশ, আইএফআইসি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৭.৫০ শতাংশ, ফ্যাস ফিন্যান্সের ৭.৪১ শতাংশ ও ইন্টারন্যাশনাল লিজিং ফিন্যান্স অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের ৭.৪১ শতাংশ দর বেড়েছে।

বিজনেস আই/

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ