ঢাকা, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ৭:২১ অপরাহ্ন

’এ’ ক্যাটাগরির ৫ শেয়ারে সবুজবাতি

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রবিবার বিনিয়োগকারীদের আস্থা অর্জন করেছে ’এ’ ক্যাটাগরির শেয়ার। আজ দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির মধ্যে ৫টি রয়েছে ’এ’ ক্যাটাগরির শেয়ার।

কোম্পানিগুলো হচ্ছে- স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, রিলায়েন্স ইন্স্যুরেন্স, পাইওনিয়ার ইন্স্যুরেন্স, ফিনিক্স ইন্স্যুরেন্স ও প্যারামাউন্ট টেক্সটাইল পিএলসি।

স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স

কোম্পানিটির শেয়ার দর ৩ টাকা ৮০ পয়সা বা ৯.৯০ শতাংশ বেড়ে টপটেন গেইনার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ৪২ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়।

আজ কোম্পানিটির শেয়ার ৩৮ টাকা ৭০ পয়সা থেকে ৪২ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ২৯ টাকা ৩০ পয়সা থেকে ৪৯ টাকা ৫০ পয়সা পরযন্ত লেনদেন হয়।

রিলায়েন্স ইন্স্যুরেন্স

কোম্পানিটির ৬ টাকা ৬০ পয়সা বা ৯.৮৮ শতাংশ দর বেড়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ৭৩ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়।

আজ কোম্পানিটির শেয়ার ৬৮ টাকা থেকে ৭৩ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ৪৭ টাকা ৭০ পয়সা থেকে ৭৬ টাকা ৫০ পয়সা পরযন্ত লেনদেন হয়।

পাইওনিয়ার ইন্স্যুরেন্স

কোম্পানিটির ৪ টাকা ৯০ পয়সা বা ৯.৮৪  শতাংশ দর বেড়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ৫৪ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়।

আজ কোম্পানিটির শেয়ার ৪৯ টাকা ৬০ পয়সা থেকে  ৫৪  টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ৩৪ টাকা ৭০ পয়সা থেকে ৫৮ টাকা পরযন্ত লেনদেন হয়।

এছাড়া ফিনিক্স ইন্স্যুরেন্সের ৯.৭০ শতাংশ ও প্যারামাউন্ট টেক্সটাইলের ৭.২৭ শতাংশ দর বেড়েছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ