বায়ু দূষণের শহরের তালিকায় আজ সবার শীর্ষে অবস্থান ঢাকার। এদিন শহরটির এয়ার কোয়ালিটি ইনডেক্স স্কোর দাঁড়িয়েছে ১৮৬, যা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত। অপরদিকে একিউআই স্কোর ১৮৫ নিয়ে তালিকায় দ্বিতীয় অবস্থান করছে ভিয়েতনামের হ্যানয় এবং ১৭৮ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে থাইল্যান্ডের চিয়াং মাই।
শনিবার (১১ এপ্রিল) বৈশ্বিক বায়ুদূষণ পর্যবেক্ষণ সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (একিউআই) লাইভ আপডেট থেকে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, একিউআই স্কোর ১৫১ থেকে ২০০ হলে তা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে ধরা হয়, যা সবার জন্যই স্বাস্থ্যঝুঁকির কারণ হতে পারে। এ অবস্থায় শিশু, বয়স্ক এবং শ্বাসকষ্ট বা অন্যান্য রোগে আক্রান্তদের বিশেষ সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়।


















