ঢাকা, সোমবার, ৩০ মার্চ ২০২৬, ৬:০৯ অপরাহ্ন

ভুয়া নিয়োগপত্র নিয়ে বিএমইউতে যোগ দিতে গিয়ে আটক ‘চিকিৎসক’

ভুয়া প্রজ্ঞাপনে ভুয়া নিয়োগপত্র নিয়ে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) সুপার স্পেশালাইজড হাসপাতালের পরিচালক পদে যোগদান করতে গিয়ে ধরা পড়েছেন ডা. এরফান জামান নুর (৩৫) নামে একজন ‘চিকিৎসক’। শাহবাগ থানা পুলিশ তাকে আটক করেছে।

সোমবার (৩০ মার্চ) দুপুরে সুপার স্পেশালাইজড হাসপাতালে যোগদান করতে গেলে তাকে আটক করা হয়। এরফান জামান নুর নিজেকে ইউনাইটেড হসপিটালের চিকিৎসক পরিচয় দিলেও তা এখনও নিশ্চিত হতে পারেনি পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে শাহবাগ থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালের পরিচালক পদে যোগদান করতে গিয়েছিলেন ডাক্তার পরিচয় দেওয়া এরফান জামান নুর। তবে, তার যোগদানের বিষয় সম্পর্কে অবগত নয় হাসপাতাল কর্তৃপক্ষ।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি আটক এরফান স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের চিকিৎসা শিক্ষা-১ শাখার ভুয়া প্রজ্ঞাপন ইস্যু করে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজ হাসপাতালের পরিচালক পদে যোগদান করতে যান। তিনি নিজেই সব কাগজপত্র ঘষামাজা করেছেন।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ