ঢাকা, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ৬:৪১ পূর্বাহ্ন

জাতীয় ঈদগাহ ময়দানে মুসল্লিদের ঢল

যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং উৎসাহ, আনন্দ ও উদ্দীপনার মধ্য দিয়ে সারা দেশে ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। রাজধানীতে ঈদের নামাজ আদায়ে মুসল্লিদের ঢল নেমেছে জাতীয় ঈদগাহ ময়দানে।

শনিবার (২১ মার্চ) রাজধানীর হাইকোর্টসংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায় পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে।

মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসবের নামাজ আদায় কর‌তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তার মধ্য দি‌য়ে দুই ঘণ্টা আগে থে‌কেই ঈদগাহ ময়দানে প্রবেশ করতে থাকেন মুসল্লিরা।

জাতীয় প্রেস ক্লাবের সামনে দি‌য়ে দীর্ঘ সারি প্রবেশ করেন তারা। অন্যদি‌কে মৎস্যভবন, ঢাকা বিশ্ব‌বিদ্যালয় প্রা‌ন্তেও সারিতে দাঁড়ি‌য়ে ঈদগাহ ময়দানে প্রবেশ কর‌তে দেখা যায় মুসল্লিদের।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় ঈদগাহ ময়দানে দেশবাসীর সঙ্গে ঈদ জামাতে শরিক হবেন। এছাড়া প্রধান জামাতে বিচারপতি, মন্ত্রিসভার সদস্য ও মুসলিম বিশ্বের কূটনীতিকরা অংশ নেন।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ