ঢাকা, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩:৩০ অপরাহ্ন

বসিলা ঘাট থেকে লঞ্চ চলাচল শুরু

ঘরমুখো মানুষের ঈদ যাত্রাকে সহজ করতে আজ বসিলা ঘাট থেকে লঞ্চ চলাচল শুরু করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। এতে সদরঘাটের ওপর বাড়তি চাপ কমবে। প্রথম লঞ্চটি আনুষ্ঠানিকভাবে মঙ্গলবার (১৭ মার্চ) সকাল ৭টায় বসিলা-সদরঘাট-হাকিমুদ্দিনের উদ্দেশে (এমভি টিপু) ছেড়েছে।

বিআইডব্লিউটিএর শুল্ক আদায়কারী কর্মকর্তা বলেন, সকাল ৭টায় বসিলা-সদরঘাট-হাকিমুদ্দিনের উদ্দেশে ১০০ থেকে ১৫০ যাত্রী নিয়ে এমভি টিপু লঞ্চটি বসিলা ঘাট থেকে ছেড়েছে।

এদিকে জানা যায়, বসিলা ব্রিজ সংলগ্ন লঞ্চঘাট (ব্রিজের নিচে) থেকে আজ ৬টি লঞ্চ ছাড়া হবে। ঈদের আগের দিন পর্যন্ত এই লঞ্চঘাট থেকে ছয়টি বিভিন্ন নৌপথে যাত্রী পরিবহন করবে।

আগামী ছয় দিন বসিলা থেকে সকাল ছেড়ে যাবে: বছিলা-সদরঘাট-হাকিমুদ্দিন : ৭টায় (এমভি টিপু); বছিলা-সদরঘাট-শরীয়তপুর : ৮টা ৩০ মিনিটে (এমভি ইমাম হাসান-৫); বছিলা-সদরঘাট-চাঁদপুর : ১১টায় (এমভি ঈগল-৪)।

দুপুরে ছেড়ে যাবে : বছিলা-সদরঘাট-ইলিশা : ১২টা (এমভি টিপু-৬); বছিলা-সদরঘাট-গলাচিপা : ১টা ৩০ মিনিট (এমভি বোগদাদীয়া-১২ ও এমভি শরিয়তপুর-৩)।

বিকেলে ছেড়ে যাবে : বছিলা-সদরঘাট-ইলিশা : ৫টা ৩০ মিনিট (এমভি ইয়াদ-১)।

শিমুলিয়া ট্যুরিস্ট ঘাট থেকে সকালে : শিমুলিয়া-চাঁদপুর : ৮টা (এমভি সমতা অ্যান্ড সমৃদ্ধি এক্সপ্রেস); শিমুলিয়া-চাঁদপুর : ৯টা (এমভি সমতা সমৃদ্ধি-১); শিমুলিয়া-বরিশাল : ৮টা, বরিশাল-শিমুলিয়া : ৭টা (এমভি রাজারহাট বি)।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ